গোপালগঞ্জে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তরিকুল ইসলাম (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় দিগজয় হীরা (২২) নামে অপর এক যুবক আহত হয়েছেন।
রোববার রাতে গোপালগঞ্জ-সিলনা সড়কের রঘুনাথপুরে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, একটি মোটর সাইকেলে করে দুই বন্ধু তরিকুল ইসলাম ও দিগজয় হীরা সদর উপজেলার রঘুনাথপুর এলাকার বুড়ির মার বটতলা যাচ্ছিলেন। এসময় মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে সাজোরে ধাক্কা লাগলে মোটর সাইকেল চালক তরিকুল ও তার সাথে থাকা বন্ধু দিগজয় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তরিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় দিগজয় হীরাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত তরিকুল ইসলাম জেলা শহরের নিচুপাড়া এলাকার মোস্তফা মিয়ার ছেলে।
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা: ফজলুর করিম জানান, হাসপাতালে আনার আগেই তরিকুল ইসলাম মারা যান। অপর আহতকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।





