গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ হারালেন ৩ শিক্ষার্থী

সংগৃহীত ছবি

দুর্ঘটনা

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ হারালেন ৩ শিক্ষার্থী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৬ ডিসেম্বর, ২০২০

নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া কাশেমপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ৩ যুবকের মৃত্যু হয়েছে। 

রোববার (৫ ডিসেম্বর) রাতে এই দুর্ঘটনা ঘটে। 

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা বলেন, গত রাতে বা ভোরে কোন এক সময় ৩ মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। নিহত ৩ জনের মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানোর চেষ্টা চলছে। 

সেলিম রেজা বলেন, নিহত তিনজনের প্রাথমিক পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বড়াইগ্রাম উপজেলার রাজাপুর কবরস্থান এলাকায় ফয়সাল, সজিব ও সোহান। তারা সবাই রাজাপুর ডিগ্রী কলেজের শিক্ষার্থী।
 
সেলিম রেজা জানান, তারা কোথায় থেকে কোথায় যাচ্ছিলেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads