আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। তাই গাইবান্ধার প্রতিটি মণ্ডপে মণ্ডপে পুরোদমে চলছে প্রতিমা তৈরি কাজ। গত বছরের চেয়ে এবার জেলায় বেড়েছে ৬৪টি পূজা মণ্ডপে। এ বছর পুঞ্জিকা পুথি অনুযায়ী, দেবী দূর্গা ঘোড়ায় চরে আসবেন এবং ঘোড়ায় চড়েই গমন করবেন। এবার দেবীর কাছে তার ভক্তদের চাওয়া মানুষে মানুষে যে বিভক্তি তা থেকে পরিত্রাণ পাওয়া।
দিন দিনে বেড়ে চলছে প্রতিমা তৈরি কারিগরদের ব্যস্ততা। দিন রাত বিশ্রামহীন ভাবে চলছে প্রতিমা তৈরির কাজ। নরম হাতের ছোঁয়ায় ফুঁটিয়ে তোলা হচ্ছে দেবী দূর্গা, স্বরস্বতি, লক্ষী, গণেশ, কার্তিকসহ বিভিন্ন দেব-দেবতার মূর্তি। কোথায় চলছে নতুন প্রতিমা তৈরি আবার কিছু কিছু প্রতিমায় রং তুলি আঁচড় দিতে শুরু করেছে শিল্পীরা। তারপর মূর্তিগুলোকে বিভিন্ন অলংকার দিয়ে সাজিয়ে প্রতিমার রূপে উপযোগী করা হবে। পুজাকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে চলছে উৎসবের আমেজ। দেবির আগমনকে ঘিড়ে পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে চলছে পুজার প্রস্তুতি।
জেলা পূজা উদযাপন কমিটির তথ্য মতে, এবার গাইবান্ধায় ৬৩৬ টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। যা গত বছর ছিল ৫৭২টি । জেলায় অতীতের বিভিন্ন অপ্রতিকর ঘটনার অভিজ্ঞতা থেকে এসব এড়াতে জেলা পূজা উদযাপন কমিটি নিয়েছে বিভিন্ন প্রস্তুতি। পুজা মণ্ডপেগুলোতে অতিরিক্ত পুলিশি নজরদারির দাবি জানিয়েছে পূজা উদযাপন কমিটি ।
এদিকে যে কোন ধরনের অপ্রতিকর পরিস্থিতি এড়াতে ও দূর্গাপুজা র্নিবিঘ্নে উদযাপন করতে জেলা পুলিশের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন গাইবান্ধা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।





