গাংনীতে ১০৮ বোতল ফেনসিডিল উদ্ধার

উদ্ধার হওয়া ফেন্সিডিল

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

গাংনীতে ১০৮ বোতল ফেনসিডিল উদ্ধার

  • মেহেরপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ অগাস্ট, ২০১৯

মেহেরপুরের গাংনী উপজেলার করমদী গ্রামের মাঠ থেকে ১০৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে গাংনী থানা পুলিশ।

আজ শনিবার সকালে করমদী-ভরাট গ্রামের মাঠের মধ্যে থেকে পরিত্যক্ত অবস্থায় ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ সুত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে এস আই হাবিব সঙ্গীয় ফোর্স নিয়ে ভোর সাড়ে ৫টার দিকে অভিযান চালালে মাদক কারবারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে সেই বস্তা থেকে ১০৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

ওসি ওবাইদুর রহমান জানান, উদ্ধারকৃত ফেন্সিডিলের সাথে জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারের অভিযান চলছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads