সারা দেশ

গলাচিপায় ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ৪ জানুয়ারি, ২০২২

আনন্দ উৎসবে গলাচিপা উপজেলা ছাত্রলীগের আয়োজনে বিভিন্ন কর্মসূচী নিয়ে জাতীয় পতাকা উত্তোলন বঙ্গবন্ধু জাতির জনকের প্রতিকৃতিতে মাল্য দান, র‌্যালি মিছিলসহ সাবেক ছাত্রলীগ নেতাদের ফুলের শুভেচ্ছা শেষে গলাচিপা পৌরমঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রলীগ সভাপতি শরিফ আহম্মেদ আসিফ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাহিদ হোসেন এর সঞ্চালনায় সভয় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মো. শাহআলম, পৌরমেয়র আহসানুল হক তুহিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ারনা মরর্জিয়া মিতু, গলাচিপা উপজেলা আওয়ামী লীগ সদস্য এ্যাড: ফকরুল ইসলাম মুকুল, পৌর আওয়ামী লীগ নেতা আবিদ হোসেন রুবেল, পৌর আওয়ামী লীগ নেতা মেহেদি মাসুদ জুয়েল, সাবকে ছাত্রলীগের সভাপতি ইশরাত হোসেন আব্বাস সহ উপজেলা বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগ বৃন্দ ও বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads