গরমে বাড়ছে মৌসুমি ফলের কদর

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

গরমে বাড়ছে মৌসুমি ফলের কদর

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ এপ্রিল, ২০২১

আখাউড়ায় সর্বত্র হাটবাজারে মৌসুমি ফল তরমুজ ও আনারস উঠতে শুরু করেছে। স্থানীয় বাজারগুলোতে ইতোমধ্যে ওসব ফলের সরবরাহও বেশ বৃদ্ধি পেয়েছে। তবে তরমুজ ও আনারসের দাম সহনশীল না থাকলেও এর কদর রয়েছে বেশ ভালো। একদিকে তীব্র গরম অন্যদিকে পবিত্র রমজান মাস হওয়ায় গরমের অবসাদ-ক্লান্তি দূর করতে সাধারণ মানুষের কাছে তরমুজ, আনারসের কদর যেন দিন দিন বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি অন্যান্য ফলের চাহিদাও কম নেই। বাজারে একটি তরমুজ ৩শ থেকে ৬শ টাকা, প্রতি হালি আনারস ১৮০-২৫০ টাকা ও বেল ১৭০-২০০ টাকা বিক্রি হচ্ছে।

সরেজমিনে পৌর শহরের সড়ক বাজারে গিয়ে দেখা যায়, মৌসুমি ফল ব্যবসায়ীরা দোকান ও ভ্যানগাড়িতে আনারস, তরমুজ, বেলসহ নানা প্রকারের ফল নিয়ে তারা পসরা বসিয়ে আছেন। এখানে মৌসুমি ফল তরমুজ ও আনারসের চাহিদা রয়েছে সব চাইতে বেশি। ফল বিক্রেতার দোকানগুলোতে সকাল-বিকাল লোকদের ভিড় দেখা যায়। তাছাড়া এই লকডাউনের সময়ে অনেক ভ্রাম্যমাণ দোকানি ভ্যানগাড়ি করে পাড়ামহল্লায়ও বিক্রি করছেন।

তবে রমজান মাস হওয়ায় ইফতারের সঙ্গে বেল, তরমুজ, আনারসসহ অন্যান্য ফলের বাড়তি গুরুত্ব পাচ্ছে। মিষ্টি রসে ভরা আর সুস্বাধু হওয়ায় সাধারণ মানুষদের কাছে শ্রীমঙ্গলের পাহাড়ি এলাকার আনারসের বেশ জনপ্রিয়তা রয়েছে। দামে বেশি হলেও ওই জায়গার আনারসই বেশি ক্রয় করতে দেখা যায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads