গণপিটুনি দিয়ে শ্রমিক হত্যা, রামপুরা সড়ক অবরোধ

সংগৃহীত ছবি

জাতীয়

গণপিটুনি দিয়ে শ্রমিক হত্যা, রামপুরা সড়ক অবরোধ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৫ জুলাই, ২০১৯

রাজধানীর মালিবাগ চৌধুরী পাড়ায়  দেলোয়ার নামের এক গার্মেন্ট শ্রমিককে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনার প্রতিবাদে ইজি ফ্যাশনস নামের ওই কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করায় রামপুরা সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।  আজ বৃহস্পতিবার সকালে দেলোয়ারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

নিহত দেলোয়ার ওই পোশাক কারখানার কাটিং সহকারী ছিলেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার আনিসুর রহমান বলেন, বুধবার কারখানা ছুটি হওয়ার পরও দেলোয়ার বের না হয়ে লুকিয়ে ছিলেন। মাঝরাতে তিনি ছয়তলা থেকে কিছু গেঞ্জি জানালা দিয়ে বাইরে ফেললে বাইরে থেকে একজন তা দেখে নিরাপত্তাকর্মীদের খবর দেন।

পরে দারোয়ান কারখানার ম্যানেজারকে খবর দেয়। তিন-চার জন সিকিউরিটি গার্ডকে নিয়ে অফিস সহকারী ইয়াসিন ষষ্ঠ তলায় গিয়ে লুকিয়ে থাকা দেলোয়ারকে খুঁজে বের করে।

উপ কমিশনার আনিসুর রহমান বলেন, দেলোয়ারকে ধরার পর বেদম পিটুনি দেওয়া হয়। পরে রাতে তাকে গার্মেন্টের ভেতরেই আটকে রাখা হয়।

এদিকে দেলোয়ারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা বিকাল পৌনে ৩টার দিকে রামপুরার রাস্তায় নেমে আসে বলে হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads