গজারী বনে মিলল অটো চালকের লাশ

প্রতীকী ছবি

সারা দেশ

গজারী বনে মিলল অটো চালকের লাশ

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ ফেব্রুয়ারি, ২০২১

গাজীপুরের শ্রীপুরে তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের বৃন্দাবন এলাকার গহীন গজারি বন থেকে  মহিয়ার হোসেন (২৫) নামে  এক অটো চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। 

নিহত মহিয়ার লালমনিরহাট সদর উপজেলার হরিদেব এলাকার মোঃ আব্দুস সালামের ছেলে। 

শ্রীপুর  মডেল থানার এসআই  প্রদীপ চন্দ্র সরকার জানান ,  আজ। দুপুরে টেংরা বৃন্দাবন এলাকায় গহীন গজারি বনের ভেতর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই মরদেহ উদ্ধার করা হয়। বিকালে মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই।  তবে নিহতের মুখে রক্ত ছিল।  বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads