খুলনা বিভাগে একদিনে সর্বোচ্চ মৃত্যু ৬০, শনাক্ত ১৯০০

সংগৃহীত ছবি

জাতীয়

খুলনা বিভাগে একদিনে সর্বোচ্চ মৃত্যু ৬০, শনাক্ত ১৯০০

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৭ জুলাই, ২০২১

খুলনায় করোনাভাইরাসে সংক্রমণ ও মৃত্যু বাড়ছে লাফিয়ে লাফিয়ে। বিভাগটিতে প্রতিদিনই মৃত্যু ও শনাক্ত রোগীর নতুন রেকর্ড। আজ বুধবার খুলনা বিভাগে কোভিডে ৬০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যা পর্যন্ত এই বিভাগে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

একই সময়ে নতুন করে সর্বোচ্চ ১ হাজার ৯০০ জনের করোনা শনাক্ত হয়েছে।

আজ বুধবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার সর্বোচ্চ ৫১ জনের মৃত্যু হয়েছিল খুলনা বিভাগের হাসপাতালগুলোতে।

এদিকে খুলনা জেলার চার হাসপাতালেই আজ ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে করোনা পজেটিভ ছিলেন ২১ জন এবং করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ১ জন। 

মারা যাওয়া রোগীদের মধ্যে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ১০ জন, গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন ও জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ৫ জন এবং শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ২জনের মৃত্যু হয়েছে।

বিভাগের অন্যান্য এলাকা হাসপাতালগুলোতে বাকি ৩৮ জনের প্রাণহানি ঘটেছে গত ২৪ ঘণ্টায়।

এর আগে মঙ্গলবার খুলনায় দ্বিতীয় সর্বোচ্চ ৪০ জনের মৃত্যু হয়। গতকালই খুলনায় করোনায় মৃত্যু ১৩ শ' ছাড়িয়ে গেছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads