খুলনায় দুই দিনে করোনায় ৯ মৃত্যু

ফাইল ছবি

জাতীয়

খুলনায় দুই দিনে করোনায় ৯ মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১ সেপ্টেম্বর, ২০২০

খুলনায় করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতালে গত দুই দিনে ৯ জনের মৃত্যু হয়েছে।

তাদের মধ্যে পাঁচজন খুলনার, দুজন যশোরের এবং একজন করে বাগেরহাট ও সাতক্ষীরার।

হাসপাতালের চিকিৎসক শেখ ফরিদ উদ্দীন আহমেদ এ তথ্য জানিয়ে বলেন, ‘এরা সবাই খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।’

এদিক, গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২৮২ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে ৬৭ জনের ফল পজেটিভ পাওয়া গেছে।

দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ২৮১ জনে দাঁড়িয়েছে।

এছাড়া, নতুন করে ২ হাজার ১৭৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩ লাখ ১২ হাজার ৯৯৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে সোমবার পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন যে ৩৩ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৯ এবং নারী চারজন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৩ হাজার ৩৬৪ জন বা ৭৮.৫৮ শতাংশ এবং নারী ৯১৭ জন বা ২১.৪২ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৩৭ শতাংশ।

এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৯৮০ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪ হাজার ৮৮৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৬৫.৪৬ শতাংশ।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads