খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষা বিকেলে

সংগৃহীত ছবি

জাতীয়

খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষা বিকেলে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৬ এপ্রিল, ২০২২

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হবে। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন খালেদা জিয়ার প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার।

তিনি জানান, বুধবার বিকেল ৩টায় খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে। এ সময় তার স্বাস্থ্য পরীক্ষা কর হবে।

সরকারের নির্বাহী আদেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিত করা হয়েছে। বিএনপি এবং খালেদা জিয়ার পরিবার দাবি করে আসছেন তিনি অসুস্থ, তার বিদেশে চিকিৎসা খুবই জরুরি।

জিয়া আরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন খালেদা জিয়া।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads