কয়েক মিনিটের ঘুর্ণিঝড়ে লন্ডভন্ড স্কুল, ঘরবাড়িসহ গাছপালা

ছবি : বাংলাদেশের খবর

প্রাকৃতিক দুর্যোগ

কয়েক মিনিটের ঘুর্ণিঝড়ে লন্ডভন্ড স্কুল, ঘরবাড়িসহ গাছপালা

  • তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ জুলাই, ২০১৯

সাতক্ষীরার তালায় কয়েক মিনিট স্থায়ী ঘুর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে তালা উপজেলার একাংশ। এতে উপজেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, কিছু ঘর-বাড়িসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে গাছপালার। যার স্থায়িত্ব ছিলো সর্বোচ্চ ৬-৭মিনিট।

গতকাল সোমবার বিকাল ৪ টার দিকে উপজেলার তালা সদর ইউনিয়ন, খলিলনগর ও জালালপুর ইউনিয়নের কিছু এলাকা দিয়ে এই ঘুর্ণিঝড়টি বয়ে যায়। এতে এলাকায় ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে শিক্ষপ্রতিষ্ঠান গুলো দ্রুত সরকারি উদ্যোগ গ্রহণ করে সংস্কার না করলে পাঠ দান ব্যহত হবে বলে জানিয়েছেন শিক্ষকমন্ডলীরা।

এ ব্যাপারে তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন জানান, শিক্ষা প্রতিষ্ঠান ও ঘরবাড়িসহ ইউনিয়নে ব্যাপক ক্ষতি হয়েছে।

তালা শহীদ কামেল মডেল স্কুলের শিক্ষক এম এ হাকিম জানান, হঠাৎ করে বয়ে যাওয়া ঝড়ে আমাদের প্রাথমিক ও মাধ্যমিক দু’টি প্রতিষ্ঠানের চাল উ‍ড়িয়ে নিয়ে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এটি দ্রুত সংস্কার না হলে কোমলমতি শিক্ষার্থীরা এই বৃষ্টিমৌসুমে ক্লাস করতে পারবে না। তাদের পাঠদান ব্যহত হবে।

তালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান জানান, তালা সদরের শহীদ কামেল মডেল হাইস্কুল, তালা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, তালা আলিয়া মাদ্রাসাসহ প্রায় ১০টি প্রতিষ্ঠানের চাল ঝড়ে উড়ে গেছে। এছাড়া ধর্মীয় প্রতিষ্ঠান ও কিছু বসত ঘরের চাল উড়ে গেছে। তবে ক্ষতির পরিমান এখনও নির্ণয় করা যায়নি।

উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার জানান, ঝড়ে উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে তালা সদর, খলিলনগর ও জালালপুর ইউনিয়নের আংশিক ক্ষতি হয়েছে। তবে পরিমান এখনও নির্ধারণ করা যায়নি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads