কোম্পানীগঞ্জে আ.লীগ নেতাকে গলা কেটে হত্যা

সংগৃহীত ছবি

সারা দেশ

কোম্পানীগঞ্জে আ.লীগ নেতাকে গলা কেটে হত্যা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৯ ফেব্রুয়ারি, ২০২০

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের চর বালুয়ায় মো. সৌরভ হোসেন (৪০) নামে আওয়ামী লীগের এক নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা নিহতের বায়রা ভাই নুর নবীকে পিটিয়ে আহত করে। 

গতকাল শনিবার মধ্যরাতে স্থানীয় জনতাবাজারের পাশে তাকে হত্যা করা হয়।

নিহত সৌরভ হোসেন চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার উড়ির চর এলাকার মৃত আবু তাহের ছেলে। তিনি চর এলাহী ইউনিয়নের ৬নং ওয়ার্ড আ.লীগের সাবেক সভাপতি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চর বালুয়ার একটি অংশে তার স্কেভেটর মেশিন দিয়ে মাটি কাটার কাজ চলছে। রাতে তিনি তার বায়রা ভাই নুর নবীসহ স্কেভেটর মেশিন দেখাশোনা করে বাড়ি ফিরছিলেন। পথেমধ্যে একটি বাড়ি থেকে সৌরভকে কে বা কারা ডাক দেয়। পরে তিনি ওই বাড়ির দিকে গেলে দুর্বৃত্তরা তাকে প্রথমে এলোপাতাড়ি মারধর করে। এ সময় দুর্বৃত্তরা তার বায়রা ভাইকেও মারধর করে তার মাথা ফেটে গেলে তিনি সেখান পালিয়ে চলে আসতে সক্ষম হলেও সৌরভ আসতে পারেনি। এক পর্যায়ে দুর্বৃত্তরা সৌরভের গলা কেটে তাকে হত্যা করে। খবর পেয়ে শেষ রাতের দিকে চরবালুয়া পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল থেকে সৌরভের মরদেহ উদ্ধার করে ফাড়িতে নিয়ে যায়।

জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোম্পানীগঞ্জ থানা থেকে রোববার সকালে পুলিশ পাঠানো হয়েছে। বিচ্ছিন্ন এলাকা হওয়ায় এখনও মরদেহ হাসপাতালে পাঠানো হয়নি। তবে কে বা কারা তাকে হত্যা করেছে তা নিশ্চিত করতে পারেনি ওসি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads