কোনো আন্দোলনে সরকারের পতন হবে না: কৃষিমন্ত্রী

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কোনো আন্দোলনে সরকারের পতন হবে না: কৃষিমন্ত্রী

  • রাজশাহী ব্যুরো
  • প্রকাশিত ২৮ জুলাই, ২০২২

কোনো আন্দোলন করে বাংলাদেশ সরকারের পতন হবে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো.আব্দুর রাজ্জাক।

বৃহস্পতিবার দুপুরে রাজশাহীতে কৃষি মন্ত্রণালয় আয়োজিত ও বিদ্যমান শস্য বিন্যাসে তৈল ফসলের অন্তর্ভূক্তি এবং অন্যান্য ফসলের অধিক ফলনশীল জাতসমূহের উৎপাদন বৃদ্ধি শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, গাড়িতে আগুন দিয়ে মানুষকে নিষ্ঠুর, নির্মমভাবে জীবন্ত পুড়িয়ে হত্যা করে গণতন্ত্র কোন দিন বাংলাদেশে আসবে না। এটি বাংলাদেশের কোন গণতান্ত্রিক অধিকার না। অবশ্যই আন্দোলন সংগ্রাম করাটা দরকার- তার অর্থ এই নয় যে আপনি গাড়িতে আগুন দেবেন। জীবন্ত মানুষকে পুড়িয়ে মারবেন। ১৫ সালের ৯০-৯১ দিন হরতাল অবরোধ করে ১৫০ জন মানুষকে জীবন্ত দগ্ধ করে হত্যা করেছে। শত শত মানুষ অগ্নিদগ্ধ হয়েছে। তারা এখনো জীবনের জ্বালায় ভুগছে। বাংলাদেশে এই ধরনের আন্দোলন সংগ্রাম আর কোনদিনও হবে না।

কৃষিমন্ত্রী ড. মো.আব্দুর রাজ্জাক বলেন, খাদ্য নিরাপত্তা দেওয়া মানুষের মৌলিক অধিকার। এটি আমরা শপথ নিয়েছি দায়িত্ব পালনের জন্য যে কোন মূল্যের বিনিময়ে মানুষের জীবন জীবিকার নিশ্চয়তা দেওয়া। তাদের নিরাপত্তা দেওয়া। তাদের ব্যবসা বানিজ্যে নিরাপত্তা দেওয়া এই সরকারের দায়িত্ব। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আমাদের প্রশাসন তাদের দায়িত্ব দেশের স্থিতিশীলতা রাখা।

তিনি আরো বলেন, আমরা যারা রাজনৈতিক নেতা হিসেবে সরকারের দায়িত্ব পালন করছি। আমরা আমাদের পক্ষ থেকে তাদেরকে সর্বাত্বক সহযোগিতা করব। পুলিশ, প্রশাসন অনেক বেশি সক্ষমতা অর্জন করেছে।বাংলাদেশকে আমরা অবশ্যই একটি উন্নতদেশে রুপান্তর করতে চাই।বিশ্বে আমরা প্রশংসিত হচ্ছি।  

কৃষি মন্ত্রী আরো বলেন, ৩০ সালের মধ্যে আমরা উচ্চ মধ্যম আয়ের দেশ হিসেবে ৫ হাজার ডলার মাথাপিছু ইনকাম আমরা তুলতে চাই। আর ৪১ সালের মধ্যে বাংলাদেশকে সত্যিকারে একটি সমৃদ্ধ শান্তির বাংলাদেশ করতে চাই। এই লক্ষ্যে আজকের যে কর্মশালা এইটির গুরুত্ব অনেক অনেক বেশি।

এ সময় কর্মশালায় ব্রি মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর, বারি ডিজি ড. দেবাশীস সরকার, কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইং পরিচালক হাবিবুর রহমান, গম ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড.গোলাম ফারুক, ডিএই মহাপরিচালক মো.বেনজীর আলম, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল সহ অনেকে উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads