সারা দেশ

কোটালীপাাড়া কৃষানী গ্রুপের ধান কাটা শুরু

  • কোটালীপাড়া প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ এপ্রিল, ২০২১

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এ বছর ২৪ হাজার ৯ শত ৪৫ হেক্টর জমিতে বোরো ধান হয়েছে। করোনার ভাইরাসের কারণে কৃষক সংকটে পড়ছে চাষিরা। 

আজ শুক্রবার সকালে উপজেলার বেতকাছিয়া মনোহর এন্ড স্বরজিনী মেমোরিয়াল স্ট্রাষ্ট এর প্রতিষ্ঠাতা চেয়াম্যান পাষ্টর মিখায়েল বাড়ৈ নেতৃত্বে ৩০জন কৃষাণীরা এক অসহায় কৃষকের ১ বিঘার ধান কেটে বাড়ি পৌ‍ঁছে দেন।

এ সময় উপস্থিত ছিলেন মনোহর এন্ড স্বরজিনী মেমোরিয়াল স্ট্রাষ্ট এর উপদেষ্টা প্রানজুরান বাড়ৈ, শিউলী মধু, পাষ্টার ডমিনিক হালদার সহ স্থানীয়রা।

মনোহর এন্ড স্বরজিনী মেমোরিয়াল স্ট্রাষ্ট এর প্রতিষ্ঠাতা চেয়াম্যান পাষ্টর মিখায়েল বাড়ৈ বলেন, এরা এলাকার শ্রমজীবী মহিলারা, ঐকবদ্ধ রয়েছে বিভিন্ন উন্নয়নমুলক কর্মকাণ্ড করেছেন। আমি এই উদ্যোগকে স্বাগত জানাই।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads