কেরানীগঞ্জে সমবায় দিবস পালিত

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কেরানীগঞ্জে সমবায় দিবস পালিত

  • কেরানীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ৬ নভেম্বর, ২০২১

'বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উন্নয়ন' এই স্লোগানে কেরানীগঞ্জে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে কেরানীগঞ্জ আনন্দ শোভাযাত্রা র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।

এসময় আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা মো. রুহুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, কৃষি কর্মকর্তা শহিদুল আমিন, তারানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন ফারুক, কলাতিয়া ইউপি চেয়ারম্যান তাহের আলী, কেরানীগঞ্জ গার্মেন্টস দোকান মালিক সমবায় সমিতির সভাপতি স্বাধীন শেখ,মুন সিটি-২ সমবায় সমিতির সভাপতি আঃ হাই,সাধারন সম্পাদক আবদুর রশিদ, কেরানীগঞ্জ গার্মেন্টস দোকান মালিক সমবায় সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সহ অন্যান্য সমবায় সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে শাহীন আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সাধারণ মানুষ ব্যবসা বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন এবং সমবায় সমিতির মাধ্যমে পরামর্শ সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। আর করোনা মোকাবেলা করার জন্য এ সরকার ক্ষুদ্র গার্মেন্টস ব্যবসায়ীদের প্রণোদনা দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছেন।

তিনি আরো বলেন, কিছু ভুঁইফোড় সমবায় সমিতি রেজিস্ট্রেশন নিয়ে মাল্টিপারপাস পরিচালনা করে দিন আনে দিন খায় এ ধরনের সাধারণ মানুষের কষ্টার্জিত টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে। তাই সভায় সমিতির রেজিস্ট্রেশন দেয়ার আগে বিশেষভাবে যাচাই-বাছাই করে দেখার নির্দেশ প্রদান করেন তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads