কেরানীগঞ্জে ব্যাক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার

সংগৃহীত ছবি

সারা দেশ

কেরানীগঞ্জে ব্যাক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার

  • কেরানীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১ অগাস্ট, ২০২১

ঢাকার কেরানীগঞ্জে ব্যাক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার করেছে জাকির আহমেদ। জাকির আহমেদ উপজেলার আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আজ রোববার সকালে আগানগর ইউনিয়নের একটি সড়কের গর্ত বালু দিয়ে ভরাট করে সংস্কার করেন তিনি।

আগানগর এলাকার বাসিন্দা হাসান মিয়া জাকির আহমেদ এর এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন সমাজের সবাই নিজ উদ্যোগে করলে মানুষের কষ্ট আরো লাগব হতো। জাকির আহমেদ আমাদের চোখ খুলে দিল।

আগানগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির আহমেদ বলেন, বীর মুক্তিযোদ্ধা শামসু মাষ্টার আমাকে জানান ইমাম বাড়ি সড়কের মাঝখানে গর্ত হয়েগেছে প্রায়ই সড়কে রিক্সা দূর্ঘটনা ঘটতো বিষয়টি দেখে আমি ব্যাক্তিগত উদ্যোগে গর্তটি বালু ইটের খোয়া, সিমেন্ট দিয়ে ভরাট করে সংস্কার করে দিয়েছি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads