কেরানীগঞ্জে নিখোঁজের চারদিন পর শিশুর লাশ উদ্ধার

প্রতিনিধির পাঠানো ছবি

অপরাধ

কেরানীগঞ্জে নিখোঁজের চারদিন পর শিশুর লাশ উদ্ধার

  • কেরানীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ নভেম্বর, ২০১৯

রাজধানী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার চর মীরের বাগ এলাকা থেকে মো. রবিউল ইসলাম মাহিন (৮) নামে এক শিশুর লাশ নিখোঁজের চারদিন পরে বালুর নিচ থেকে উদ্ধার করেছে পুলিশ।

নিহত মাহিনের বাবার নাম মো. ইসমাইল হোসেন। দুই ভাই বোনের মধ্যে মাহিন বড়।তার গ্রামের বাড়ি ভোলায়। মাহিন ইকুরিয়া মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ।

নিহত মাহিনের চাচা মো. টিটু জানান, মাহিন গত ২১ নভেম্বর মাগরিবের নামাজ পড়ে বের হয়ে সে আর বাসায় ফেরেনি। এরপরে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও বাসায় না ফিরলে খোঁজাখুঁজি শুরু করে নিহত মাহিনের পরিবার।শিশু মাহিনকে পাওয়া না গেলে পরের দিন দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাহিনের বাবা একটি সাধারষ ডায়েরি করেন।

মাহিনের পরিবার জানিয়েছে, গত রোববার বিকাল পাঁচটার সময় লোক মুখে শুনতে পাই মীরেরবাগ ওরিয়েন্ট টেক্সটাইল মিলের পাশে বালুর মাঠে একটা বাচ্চার লাশ দেখা গেছে। এ খবর শুনতে পেয়ে আমরা ঘটনা স্থলে যাই এবং বালুতে চাঁপা অবস্থায় একটি লাশ দেখতে পাই। লাশটি বালু থেকে উত্তোলন করলে এটা আমাদের মাহিনের লাশ বলে চিনতে পারি।

মাহিনের বাবা মো. ইসমাইল জানান, মাহিন কখনোই পরিচিতি মানুষ ছাড়া কোথাও যেতো না। এমনকি অপরিচিত কারো হাতের কিছু খেতেও না। আমার সাথে তো কারো শত্রুতা নেই। কে আমার বুকের ধনকে এভাবে মারলো। আমি এর সুষ্ঠ তদন্ত সাপেক্ষে বিচার চাই।

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মো. শাহ্ জামান বলেন, নিহত মাহিন এর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এবং একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads