বুড়িগঙ্গার উদ্ধারকৃত তীরভূমি পূনরুদ্ধারে ফের উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বিআইডব্লিউটিএ। মঙ্গলবার সকালে কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় এই উচ্ছেদ কার্যক্রম শুরু হয়।
বিআইডব্লিউটিএ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেছে সংস্থাটি। এদিন একতলা ভবনসহ প্রায় অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় নদীর তীর দখল করে ইট, বালি ও পাথরের ব্যবসা করায় দুই জনকে আটক করা হয়। পরে জব্দকৃত মালামাল ৮ লাখ ৬২ হাজার টাকা দরে নিলামে বিক্রি করা হয়।
বিআইডব্লিউটিএ যুগ্মপরিচালক এ কে এম আরিফ উদ্দিন বলেন, নদীর জায়গা জায়গা নদীকে ফিরিয়ে দিতে উদ্ধার কর্যক্রম অব্যহত থাকবে। আমরা এর আগে গত দেড় বছরে প্রায় ১৬৪ দশমিক ২৫ একর জমি ও ৬ হাজার ৪শ ৭১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ ।
অভিযান পরিচালনাকারি নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল বলেন, নতুন করে কেউ যেন নদীর জায়গা দখল করতে না পারে। কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় সেতুর নীচে নদীর তীরভূমি দখল করে কতিপয় অসাধু ব্যক্তি টং দোকান করে ইট বালুর ব্যবসা করছেন তা আজ উচ্ছেদ করা হয়েছে। যা সেতুর জন্য খুবই ক্ষতিকর ছিল। তবে দখলকৃত জায়গার মালামাল নিলাম করা হয়েছে। আগামীতে যেন পূনউদ্ধারকৃত জায়গা দখল করে কিছু করতে না পারে তার জন্য সবুজ বেষ্টুনি করা হবে। গাছ লাগানোর এ কার্যক্রম বছরব্যাপি করা হবে এবং এ অভিযানের মাধ্যমে স্থানীয়দের মটিভেশন করা হচ্ছে।





