ঢাকার কেরানীগঞ্জে ওয়াশিং, ডাইং মিলে অভিযান চালিয়ে তিতাস ও পরিবেশ অধিদপ্তর। এসময় ১২টি কারখানার মালিক ও প্রতিষ্ঠানের গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হয়।
আজ হস্পতিবার দুপুরে কেরানীগঞ্জের আগানগর পরিবেশ অধিদপ্তর মনিটরিং এনফর্সমেন্ট শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরিন হকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন।
এ সময় পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলার উপ পরিচালক সাহিদা বেগম, সহকারী পরিচালক মোসাব্বের হোসেন রাজিব, তিতাসের ডেপুটি জেনারেল ম্যানেজার ফজলে হাসান,সহকারী ম্যানেজার তারেক সাগর, সহকারী পরিচালক অনিতা ঘোষ, ও পরিদর্শক ফাতেমা তুজ জোহরা, হায়াত মাহমুদ রকিব,উজ্জ্বল বড়ুয়াসহ প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় অভিযানে বিসমিল্লাহ ওয়াশিং, শ্রাবনী ওয়াশিং, গ্লোবাল ওয়াশিং, আহমেদ ওয়াশিং, বিএলটি ওয়াশিং, সানমুন ওয়াশিং, সেনুজ ওয়াশিং, ইডেন ট্রেড, কালার টাচ ওয়াশিং, ফাতেমা ওয়াসিং, রাজু ওয়াশিং, রিমা ওয়াশিং এর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়।
সাংবাদিদের উপ পরিচালক সাহিদা বেগম জানান, আমরা পরিবেশ অধিদপ্তর তিতাস গ্যাসের সহযোগিতায় যৌথ ভাবে যে সকল ওয়াশিং কারখানা এখানে অবৈধ ভাবে চলছিলো, তা বন্ধ করার জন্য আজকে অভিযান পরিচালনা করলাম। আজকে ১২টি ওয়াশিং কারখানায় তিতাস গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছি যেন পরবর্তীতে ঐগুলো আর চালানোর সুযোগ না পায়। আর মহামান্য হাইকোর্টের নির্দেশ ছিল যে সব কারখানা পরিবেশ দূষণ করছে শুধু বন্ধ করলে চলবে না, এদের বিরুদ্ধে মামলাও করতে হবে। আমরা এসব ওয়াশিং মিলের বিরুদ্ধে পরিবেশ আদালতে মামলা দায়ের করবো। আমাদের এ অভিযান চলমান থাকবে।
অভিযানে তিতাস গ্যাস, র্যাব ১০ এর একটি টিম ও দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ উপস্থিত থেকে সহযোগিতা করেন।





