অপরাধ

কেরাণীগঞ্জে  ২০ লক্ষ টাকার  হেরোইনসহ  গ্রেফতার ০২

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৯ নভেম্বর, ২০২২

মোঃ এরশাদ হোসেন , কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ
ঢাকার কেরাণীগঞ্জে ২০ লক্ষ টাকার  হেরোইনসহ দুই  মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।গ্রেফতারকৃতরা হলেন, সেবেদ আলী (৫৩) ও আয়েশা খাতুন (৪৫)। বুধবার দুপুরে র‌্যাবের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করেন। 
র‌্যাব-১০ জানান,  বুধবার ভোর রাতে দক্ষিন কেরানীগঞ্জ থানার  মুসলিম নগর এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক ২০ লক্ষ টাকার  মূল্যের দুইশত গ্রাম হেরোইনসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।  এসময় তাদের নিকট থেকে ০৩টি মোবাইল ফোন ও মাদক বিক্রয়ের নগদ- ১ লক্ষ ১৪ হাজার টাকা জব্দ করা হয়।
র‌্যাব-১০ আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকা হতে হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে দক্ষিণ কেরাণীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads