কৃষকের মুখে পেট্রোল দিয়ে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা

ছবি : বাংলাদেশের খবর

অপরাধ

কৃষকের মুখে পেট্রোল দিয়ে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা

  • সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ নভেম্বর, ২০১৯

সাতক্ষীরার কলারোয়া উপজেলার সুলতান দালাল (৫০) নামে এক কৃষকের মুখে দাহ্য পদার্থ (পেট্রোল) নিক্ষেপ করে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা চালিয়েছে দুবৃর্ত্তরা। গুরুতর আহত ওই কৃষককে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল শনিবার রাতে উপজেলার নাথপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। আহত সুলতান দালাল ওই গ্রামের শহর আলী দালালের ছেলে।

আহত সুলতান দালাল জানান, শনিবার রাতে তিনি সীমান্তবর্তী মাদরা বাজার থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে নাথপুর গ্রামে পৌছালে দুইজন লোক মোটরসাইকেল যোগে এসে তার গতিরোধ করে। একজন তার মুখে টর্চ লাইট মেরে রাখে অপরজন তার মুখে দাহ্য পদার্থ (পেট্রোল) নিক্ষেপ করে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এ সময় তার আত্মচিৎকারে পাশ্ববর্তী লোকজন ছুটে এসে তার গায়ে থাকা জ্যাকেট খুলতে খুলতে তার মুখমন্ডল, হাত ও চোখ পুড়ে যায়। পরে তারা তাকে উদ্ধার করে প্রথমে কলারোয়া হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপতালে ভর্তি করেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের ডা: মাহবুব হোসেন জানান, তার মুখমনন্ডল ও হাত পুড়ে গেছে। তার একটি চোখ নষ্ট হয়ে যেতে পারে বলে তিনি আশংকা প্রকাশ করেন।

এদিকে কলারোয়া থানার সেকেন্ড অফিসার এস আই রাজকুমার পাল ঘটনাস্থল থেকে ঘরে এসে জানান, পারিবারিক কলহের জের ধরে এমন একটি ঘটনা ঘটেছে বলে তার ধারণা।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির-উল-গিয়াস জানান, আমি লোকে মুখে শুনে ঘটনাস্থলে এক পুলিশ অফিসারকে পাঠিয়েছিলাম। তিনি প্রাথমিক তদন্ত করে এসেছেন। তবে রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads