কুড়িগ্রামে এলাকাবাসীর উদ্যোগে সাঁকো তৈরি করা হয়েছে।
আজ শুক্রবার (২৮শে জুন) জুম্মা নামাজ শেষে শতাধিক মুসল্লির উপস্থিতিতে সাঁকোটির উদ্বোধনী ফিতা কেটে ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।
সাঁকোটি উদ্বোধন করেন-কুড়িগ্রাম-২ আসনের সাংসদ পুত্র আলহাজ্ব হাফেজ আবু সুফিয়ান পাভেল।
এ সময় উপস্থিত ছিলেন-কুড়িগ্রাম ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুজ্জামান রনি, ডাঃ মোঃ ফয়জার আলম, ডাঃ মোঃ আব্দুর রহমান, মোঃ উমর আলী, মোঃ মশিউর রহমান, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক রাশিদুল ইসলাম প্রমূখ।
উল্লেখ্য, কুড়িগ্রাম পৌরসভার ৬নং ওয়ার্ডের হানা গড়ের মাথায় অবস্থিত ব্রিজটি ২০১৭ সালে বন্যায় ভেঙ্গে যায়। এতে পাঁচগাছী ইউনিয়নসহ ৫টি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ চরম দুর্ভোগের শিকার হয়। পরে এলাকাবাসীর দুর্ভোগ নিরসনে কুড়িগ্রাম-২ আসনের সাংসদ পুত্র আলহাজ্ব হাফেজ আবু সুফিয়ান পাভেল তার নিজস্ব তহবিল থেকে অনুদান প্রদান করে। সেই অর্থ দিয়ে এলাকাবাসী যৌথভাবে নিজ হাতে উক্ত সাঁকোটি তৈরি করে।





