কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা সিটি করপোরেশন মেয়র পদে উপনির্বাচনে প্রার্থীদের প্রচারণায় এখন সরগরম। সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা বিভিন্ন ওয়ার্ডে ভোটারদের কাছে । দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রতীক পাবার পর আজ ৮ম দিনেও চার প্রার্থী প্রচারণা ও উঠান বৈঠকে ব্যস্ত।
সাবেক মেয়র ও বিএনপি থেকে বহিস্কৃত নেতা এবারের প্রার্থী মনিরুল হক সাক্কু. শুক্রবার প্রচারনা চালান নগরীর মগবাড়ির চৌমুহনী, কাপ্তানবাজা ও আদালতপাড়া এলাকায়। অপর দিকে মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মেয়র প্রার্থী তাহসীন বাহার সুচনা শুক্রবার প্রচারণা নগরীর সংরাইশ,টিক্কাচরসহ বিভিন্ন এলাকায়।
অন্যদিকে বিএনপির বহিস্কৃত নেতা মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার প্রচারণা চালান নগরীর মুরাদপুর, হযরতপাড়া ও মৌলভীপাড়া এলাকায়।
মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা মেয়র প্রার্থী নুর উর রহমান মাহমুদ তানিম শুক্রবার প্রচারণা চালার ঠাকুরপাড়া,গোবিন্দপুর এলাকায়। প্রচারনার সময়ে প্রার্থীরা নগরীর বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং তা নিরসনে ভোটারদের আশ্বাস দেন।
উল্লেখ্য, আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে এ উপনির্বাচন। নগরীর ২৭ টি ওয়ার্ডের ২লাখ ৪২ হাজার ভোটার এবারও ইভিএম পদ্ধতিতে তাদের পছন্দের প্রার্থী বেছে নিবেন।





