কুষ্টিয়ায় বিদ্রোহী প্রার্থী হওয়ায় ৩ আ.লীগ নেতা বহিস্কার

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কুষ্টিয়ায় বিদ্রোহী প্রার্থী হওয়ায় ৩ আ.লীগ নেতা বহিস্কার

  • কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশিত ৩১ অক্টোবর, ২০২১

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ৩ জন নেতা আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে। আজ রোববার দুপুরে ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু ও সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা’র স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আসন্ন ভেড়ামারা উপজেলার ইউপি নির্বাচনে দলীয় সিধান্ত অমান্য করে নৌকা প্রতীকের বিরুদ্ধে নির্বাচনে অংশগ্রহণ করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের ৩ নেতা বহিষ্কার করা হয়েছে।

ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা জানান, দলীয় গঠনতন্ত্রের ৪৬ (ক) ও (ঠ) অমান্য করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশগ্রহণ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাওয়ার অপরাধে ৩ জন নেতাকে দল থেক বহিষ্কার করা হয়েছে। সিদ্ধান্তটি দ্রুত বাস্তবায়নের জন্য জেলা কমিটিকে সুপারিশ করা হয়েছে।

বহিস্কৃতরা হলেন- ধরমপুর ইউপি নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও ধরমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সামছুল হক, জুনিয়াদহ ইউপি নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান হাসান ও চাঁদগ্রাম ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুজিবুল হক মুকুল।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads