কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইন্টারনেট ক্যাবল অপারেটর কর্মীর মৃত্যু

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইন্টারনেট ক্যাবল অপারেটর কর্মীর মৃত্যু

  • কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ অক্টোবর, ২০২১

কুষ্টিয়ার কুমারখালীতে বৈদ্যুতিক খুঁটিতে ইন্টারনেটের তার বাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সবুজ আলী (৩২) নামে এক ক্যাবল অপারেটরের মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা ১২টার দিকে উপজেলার আলাউদ্দিন মোড়ে এ ঘটনা ঘটে। সবুজ ওই উপজেলার পশ্চিম লাহিনি পাড়ার গোসাই ডাঙ্গার জালাল উদ্দিনের একমাত্র ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইন্টারনেটের লাইন টানার জন্য আলাউদ্দিন মোড়ে বৈদ্যুতিক খুঁটির নিচে কাজ করছিলেন সবুজ। এ সময় বৈদ্যুতিক খুঁটিতে তার বাঁধতে গেলে হঠাৎ শর্ট সার্কিট থেকে সবুজের শরীরে আগুন ধরে যায়। এ সময় তিনি বৈদ্যুতিক তারে ঝুলে ছিলেন। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।

সবুজের চাচাতো ভাই মোল্লা জানান, সবুজ কুষ্টিয়ার কেসি টিভি অফিসে কাজ করতেন। সেখান থেকেই তিনি ইন্টারনেটের তার বাঁধতে কুমারখালী যান।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads