কুষ্টিয়ায় জামাতের বৈঠক চলাকালীন সময়ে পুলিশ জামাতের রুকন মাহবুবর রহমানসহ ২৬ জন মহিলাকে আটক করেছে।
গতকাল বুধবার সন্ধ্যার পর কুষ্টিয়া শহরের চৌড়হাস রাস্তাপাড়া এলাকা মাহবুবর রহমানের বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছেন, জামাতের রুকন মাহবুবর রহমান এবং ২৬ জন মহিলা। ২০১৫ সালে নাশকতা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন মাহবুবর রহমান। নিজ বাড়িতেই এ বৈঠক চলছিল মাহবুবর রহমান ও তার স্ত্রীর নেতৃত্বে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি সেখানে জামাতের বৈঠক চলছে। সংবাদ পেয়ে আমরা চৌড়হাস এলাকার একটি বাড়ীতে অভিযান চালায়। বড় কোন নাশকতার ঘটনা ঘটানোর জন্যেই তারা এ বৈঠকে অংশ নিয়েছিলেন বলে জানতে পারি। সঙ্গে সঙ্গে আমরা বাড়িটি ঘিরে ফেলি এবং সেখান থেকে আমরা জিহাদী বই, জামাত ইসলামের ব্যাক্তিগত পকেট বই, কালেকশন লিষ্ট, ব্যাক্তিগত রিপোর্ট বই, ওয়ার্ড পরিকল্পনা বই, সিডি, মোবাইল ফোন, নগদ ৯হাজার ৯শ ৩০ টাকাসহ ২৬ জন মহিলা ও ১ জন পুরুষকে আটক করি।





