জাতীয়

কুষ্টিয়ায় করোনায় ও উপসর্গে ১১ জনের মৃত্যু, শনাক্ত ২৩১

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৫ অগাস্ট, ২০২১

কুষ্টিয়ার করোনা ডেডিকেটেড হাসপাতালে গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৯ জন করোনা পজিটিভ ছিলেন এবং দুজনের মধ্যে করোনার উপসর্গ ছিল।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন জানান, বর্তমানে ওই হাসপাতালে ১৮৬ জন করোনায় আক্রান্ত রোগী এবং ৩১ জন উপসর্গ নিয়ে মোট ২১৭ জন ভর্তি রয়েছে।

পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় ৫৯০ জনের নমুনা পরীক্ষা করে ২৩১ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৯ দশমিক ১৫ শতাংশ।

এদিকে, ১৪তম দিনের মতো জেলায় কঠোর বিধিনিষেধ চলছে। প্রশাসনের নির্দেশে স্বাস্থ্যবিধি মেনে জেলার শিল্পকারখানাগুলো চালু রয়েছে। কাঁচা বাজারগুলো সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা রাখা হচ্ছে। জেলার শপিংমল, হোটেল, রেস্তোরাঁ ও দোকান-পাট বন্ধ থাকলেও মানুষ শহরে প্রবেশ করছে। পুলিশ শহরের প্রবেশপথগুলোতে ব্যারিকেড দিয়ে তাদের আটকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads