সারা দেশ

কুষ্টিয়ায় ১৯৩৬ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার-১

  • প্রকাশিত ২৮ ফেব্রুয়ারি, ২০২৪

কুষ্টিয়া প্রতিনিধি:

র‌্যাব-১২ কুষ্টিয়া সিপিসি-১ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের খাজিরাথাক গ্রাম থেকে ১হাজার ৯৩৬ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ ১টি বিদেশী পিস্তল, ৮ রাউন্ড গুলি ও ২টি হাসুয়া এবং ৯৯ হাজার নগদ অর্থসহ মাদক সম্রাজ্ঞী শেফালী খাতুন (৫০) কে গ্রেফতার করেছে।  উদ্ধারকৃত ফেনসিডিলের মূল্য আনুমানিক ৫৮ লাখ ৮ হাজার টাকা বলে র‌্যাব জানায়। বুধবার (২৮ ফেব্রুয়ারী) র‌্যাব-১২ কুষ্টিয়া সকাল ১১টায় এক বিশেষ সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, র‌্যাব-১২ সিরাজগঞ্জ এর অধিনায়ক মোঃ মারুফ হোসেন (পিপিএম) এর নির্দেশনায় কুষ্টিয়া কোম্পানীর সিপিসি-১ এর একটি চৌকষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটের দিকে দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের খাজিরাথাক গ্রামে অভিযান পরিচালনা করে।  এ সময় মাদক সম্রাজ্ঞী শেফালী খাতুন (৫০) কে গ্রেফতার করে তার কাছে থাকা ১ হাজার ৯৩৬ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল, ১টি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও ২টা হাসুয়াসহ মাদক বিক্রির ৯৯ হাজার টাকা উদ্ধার করে।

গ্রেফতারকৃত শেফালী দৌলতপুর উপজেলার খাজিরাথাক গ্রামের ওমর ব্যাপারীর স্ত্রী।  র‌্যাবের জিজ্ঞাসাবাদে শেফালী জানায়, তারা দীর্ঘদিন যাবৎ পারিবারিকভাবে মাদক ব্যবসা চালিয়ে আসছে এবং মাদক ব্যবসার কাজে দেশীয় অস্ত্রের পাশাপাশি বিদেশী আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আসছে।  উক্ত আসামি কুষ্টিয়া, পাবনা এবং রাজশাহী জেলার বিভিন্ন উপজেলায় অভিনব কায়দায় মাদক বিক্রি করে আসছিল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads