সারা দেশ

কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের ত্রিবার্ষিক কমিটির পুর্নগঠন

  • ''
  • প্রকাশিত ৪ নভেম্বর, ২০২৩

  কুষ্টিয়া প্রতিনিধি \

সাংবাদিক এবং সংবাদপত্রের স্বার্থ সুরক্ষার প্রত্যয় নিয়ে, মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে, সন্ত্রাস, মাদক, দুর্নীতি, অনিয়মের বিরুদ্ধে  প্রতিবাদ জানিয়ে দীর্ঘ দুই যুগের অধিক সময়কালপুর্বে প্রতিষ্টিত কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের ত্রি-বার্ষিক কমিটির পুর্নগঠন করা হয়েছে।

শুক্রবার রাতে কুষ্টিয়া হাইস্কুল মার্কেটস্থ নিজস্ব কার্যালয়ে কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের ২৫ সদস্যের কমিটি পূনর্গঠন করা হয়। ক্লাবের নির্ধারিত বিশেষ সাধারণ সভায় কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, প্রবীণ সাংবাদিক আবদুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত সকলের সর্ব সম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।

কমিটিতে প্রবীণ সাংবাদিক আবদুর রশিদ চৌধুরীকে প্রধান উপদেষ্টা করে কালেরকন্ঠের নিজস্ব প্রতিবেদক এবং কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য তারিকুল হক তারিককে সভাপতি ও এস এ টিভি, বাসস, কুষ্টিয়ার কাগজের সম্পাদক নুর আলম দুলালকে সাধারণ সম্পাদক করে এই কমিটি ঘোষনা করা হয়।

উক্ত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দৈনিক সকালের খবর পত্রিকার জেলা প্রতিনিধি, কুষ্টিয়ার দর্পনের সম্পাদক মজিবুল শেখ, সহ-সভাপতি বাংলাভিশন ও দেশরূপান্তর পত্রিকার প্রতিনিধি হাসান আলী, সহ-সাধারন সম্পাদক দৈনিক আমার সংবাদ কুষ্টিয়া জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম মুকুল, দেশ টিভির জেলা প্রতিনিধি ও সময়ের দিগন্ত পত্রিকার সম্পাদক নাহিদ হাসান তিতাস, কোষাধ্যক্ষ আমার বার্তা’র প্রতিনিধি এনামুল হক, দপ্তর সম্পাদক ডেইলি সান’র প্রতিনিধি রেজাউল করিম রেজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রতিদিনের সংবাদ’র প্রতিনিধি রবিউল আলম ইভান, ক্রীড়া ও সমাজকল্যান সম্পাদক দেশ বাংলার নিজস্ব প্রতিবেদক সাইফুল ইসলাম।

এ ছাড়াও নির্বাহী সদস্য হিসেবে আছেন, দৈনিক দেশতথ্য পত্রিকার সম্পাদক আব্দুল বারী, চ্যানেল ২৪ এর সিনিয়র রিপোর্টার ও দি টিচার পত্রিকার সম্পাদক শরীফ বিশ্বাস, বৈশাখী টিভির প্রতিনিধি রবিউল ইসলাম দোলন, দৈনিক আলোর বার্তার জেলা প্রতিনিধি আহসান আলী বিশ্বাস, কুষ্টিয়ার কাগজ’র স্টাফ রিপোর্টার আব্দুল মোতালেব রাজু, খাস খবর’র জেলা প্রতিনিধি সাইদুল বারী টুটুল, দৈনিক জনতার জেলা প্রতিনিধি শরিফ মাহামুদ, দৈনিক ভোরের ডাক’র জেলা প্রতিনিধি মুকুল খসরু, দৈনিক দর্পণের স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম, দৈনিক বাংলাদেশ বার্তার সহ-সম্পাদক শামসুজ্জামান লোটাস, দৈনিক দেশ তথ্যের জেলা প্রতিনিধি সেলিম আহাম্মেদ তাক্কু, দৈনিক দর্পণের স্টাফ রিপোর্টার আসলাম আলী, দৈনিক দেশের বাণীর ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল রানা। উক্ত কমিটির মেয়াদকাল হবে তিন বছর। এ সময়ের মধ্যে পুর্ণগঠিত কমিটির নির্ধারিত সভা, নতুন সদস্য আহবান এবং কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের পরবর্তি সকল কার্যক্রম নির্ধারণ করা হবে বলে জাননো হয়। সভার শুরুতে সাংবাদিক নুর আলম দুলালের সঞ্চালনায় ক্লাবের নিয়মিত বিশেষ সাধারণ সভায় বক্তব্য রাখেন দৈনিক সকালের খবর পত্রিকার জেলা প্রতিনিধি মুজিবুল শেখ, বাংলাভিশনের জেলা প্রতিনিধি হাসান আলী ও কালের কন্ঠের জেলা প্রতিনিধি তারিকুল হক তারিক প্রমুখ। সভায় কোরান পাঠ করেন সাংবাদিক রেজাউল করিম রেজা, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক নজরুল ইসলাম মুকুল।

উল্লেখ্য, ১৯৯০ সালে প্রতিষ্টিত কুষ্টিয়া জেলা প্রেসক্লাব ইতিপুর্বে জেলায় সাংবাদিক ও সংবাদপত্রের স্বার্থ-সুরক্ষায় ব্যাপক অবদান রেখেছে। আগামীতেও অবদান রাখবে বলে সভায় বক্তারা বক্তব্য রাখেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads