কুলাউড়ায় ভোক্তা আইনে জরিমানা

ভোক্তা আধিকার আইনে চলা অভিযানে পন্যের মেয়াদ দেখছেন ভ্রাম্যমান আদালত

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কুলাউড়ায় ভোক্তা আইনে জরিমানা

  • কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ অক্টোবর, ২০১৯

মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের দক্ষিণবাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার ১৫ অক্টোবর বিকাল ৫:০০ টা পর্যন্ত চলা অভিযানে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এসব জরিমানা আরোপ ও আদায় করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন কুলাউড়া থানার পুলিশ ফোর্স ।

অভিযানকালে দক্ষিণবাজারস্থ হেলি ষ্টোরকে ২ হাজার টাকা, শাহিনা ভেরাইটিজ ষ্টোরকে ২ হাজার টাকা, নবাবগঞ্জ রোডে অবস্থিত স্বর্ণা ভেরাইটিজ ষ্টোরকে ২হাজার টাকাসহ মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন জানান, মূল্য তালিকা না রাখা, মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads