কুলাউড়ায় তরুণীর রহস্যজনক আত্মহত্যা

তরুণীর রহস্যজনক আত্মহত্যা

প্রতীকী ছবি

সারা দেশ

কুলাউড়ায় তরুণীর রহস্যজনক আত্মহত্যা

  • কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ অক্টোবর, ২০১৯

কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নে নিজ বসত ঘরের চালার সাথে গলায় ফাঁস দিয়ে বদরুন নেছা (১৮) নামে এক তরুণী আত্মহত্যা করেছে।

আজ শনিবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় এ ঘটনাটি ঘটে।

সে শরীফপুর গ্রামের শুকুর আলীর মেয়ে।

কুলাউড়া থানা ও শরীফপুর ইউনিয়ন সূত্রে জানা যায়, শনিবার বেলা সাড়ে ১২টায় পরিবারের লোকজনের অজান্তে বদরুন নেছা ওড়নায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যান জুনাব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কী কারণে মেয়েটি আত্মহত্যা করেছে তা জানা যায়নি। বিষয়টি কুলাউড়া থানা পুলিশকে অবহিত করলে এসআই আবুর বাশারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

কুলাউড়া থানার এসআই আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশের সুরতহাল তৈরি শেষে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads