কুলাউড়ায় চেয়ারম্যানসহ আরো ৩ জন করোনায় আক্রান্ত

ফাইল ছবি

সারা দেশ

কুলাউড়ায় চেয়ারম্যানসহ আরো ৩ জন করোনায় আক্রান্ত

  • কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ৮ অগাস্ট, ২০২০

মৌলভীবাজারের কুলাউড়ার কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ রহমান আতিকসহ নতুন করে আরো তিন জন করোনা পজেটিভ হয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়,  শুক্রবার ৭ আগস্ট নতুন করে করোনায় আক্রান্ত ৩ জনের মধ্যে কুলাউড়ার কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান এম এ রহমান আতিক, পৌরসভার ১ জন, কুলাউড়া সদর ইউনিয়নের গাজীপুরের ১ জন।

এ নিয়ে উপজেলায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১৬৫ জন । এর মধ্যে সুস্থ হয়েছেন ১২৩ জন । বাড়িতে আইসোলেশনে আছেন ৪২ জন।

এ বিষয়ে কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান এমএ রহমান আতিক করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে জানান, আমার আজকে করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ এসেছে। আমি মানসিক ভাবে শক্ত ও সুস্থ আছি। আমি সকলের কাছে দোয়া চাচ্ছি যেন দ্রুত সুস্থ হয়ে মানুষের পাশে দাঁড়াতে পারি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads