কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে সুলেমান (১৩) নামক এক কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনার মুল আসামী রেদোয়ান (২৫) কে চট্রগ্রামের রাঙ্গুনিয়া থেকে গ্রেপ্তার করেছে কুলাউড়া থানা পুলিশ।
গতকাল শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে গ্রেপ্তার করে ২৮ সেপ্টেম্বর শনিবার তাকে কুলাউড়া থানায় নিয়ে আসে পুলিশ।
পুলিশ জানায়, কিশোর সুলেমান হত্যাকান্ডের পর মুল আসামী রেদোয়ান কুলাউড়া থেকে পালিয়ে গিয়ে চট্রগ্রামের রাঙ্গুনিয়ায় এলাকায় একটি পোল্ট্রিফার্মে কাজ করছিলো। তাকে গ্রেপ্তারের কুলাউড়া থানার এসআই আব্দুর রহিম জিবানের নেতৃত্বে পুলিশ ৩দিন রাউজান ও রাঙ্গুনিয়ায় অভিযান চালায়। শেষতক রাঙ্গুনিয়ার একটি পোলট্রিফার্মে কর্মরত অবস্থায় শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার কুলাউড়া থানায় নিয়ে আসার পর জিজ্ঞাসাবাদ করে আজ রোববার আদালতে হাজির করা হবে বলে জানায় পুলিশ।
উল্লেখ্য, উপজেলার কর্মধা ইউনিয়নের পুর্ব ফটিগুলি গ্রামের মৃত বাজিদ আলীর পুত্র কিশোর সুলেমানকে গত ০৬ সেপ্টেম্বর একই গ্রামের আনু মিয়ার ছেলে রেদোয়ান মিয়াও তার পরিবারের লোকজন মিলে রশি দিয়েবেঁধে পিটিয়ে গুরুতর আহত করে। চিকিৎসাধীন অবস্থায় পরদিন সিলেট ওসমানী হাসপাতালে সুলেমান মারা যায়। এ ঘটনায় নিহত কিশোরের বড় ভাই ইমরান আলী ০৮ সেপ্টেম্বর ৫ জনের নামে কুলাউড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। এর আগে পুলিশ ঘটনার সাথে জড়িত আনু মিয়া (৪৫), তার স্ত্রী পিয়ারা বেগম (৪০) ও মেয়ে আসলিমা বেগম (১৮)কে গ্রেপ্তার করে।





