কুলাউড়া উপজেলায় আরও ১২ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। বুধবার মধ্য রাতে তাদের করোনা পরীক্ষার নমুনায় পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে বলে জানিয়েছে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
এ নিয়ে কুলাউড়া উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ জনে। এর মধ্যে ৮ জন সুস্থ হয়ে করোনামুক্ত হয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
তাদের ১২ জনের বাড়ি লকডাউনের প্রস্তুতি চলছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, সম্প্রতি লকডাউন শিথিল করায় অবাধে স্বাস্থ্য বিধি না মেনে জনসাধারনের অযথা যত্রতত্র ঘোরাফেরার কারণে কুলাউড়া উপজেলায় করোনা (কোভিড-১৯) পজেটিভ রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বেড়ে চলেছে। এ ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণ করা না হলে করোনা (কোভিড-১৯) পজেটিভ রোগীর সংখ্যা আরো বৃদ্ধির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।





