কুলাউড়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

প্রতীকী ছবি

সারা দেশ

কুলাউড়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

  • কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ সেপ্টেম্বর, ২০২০

কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের পার্শ্ববর্তী রেললাইন থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে অজ্ঞাত এ যুককের লাশ উদ্ধার করা হয়।

রেলওয়ে পুলিশ জানায়, বুধবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ পড়ে থাকতে দেখে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক ধারণা করা হচ্ছে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু হতে পারে। নিহত যুবকের মুখে হাতে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারন নিশ্চিত হওয়া যাবে।

কুলাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ শ, ম কামাল হোসেন মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, একটি ইউডি মামলা রুজু করেছি। আইন অনুযায়ী মৃত্যুর রহস্য খোঁজে বের করতে পুলিশ তৎপর রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads