কুমিল্লায় নারীর মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

সারা দেশ

কুমিল্লায় নারীর মরদেহ উদ্ধার

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ জানুয়ারি, ২০২০

কুমিল্লার চান্দিনায় জুলেখা বেগম (৩০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহম্পতিবার  চান্দিনা থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

নিহত জুলেখা বেগম চান্দিনা উপজেলার বাতাঘাসী গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী আনোয়ার ও শামীম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাধাইয়া-সোনাপুর এলাকার একটি মাঠে কাতরাচ্ছিল ওই নারী। বুধবার সন্ধ্যায় নামাজ পড়ে বাড়ি ফেরার সময় তাকে দেখে হাসাপাতালে নেওয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করেন।

চান্দিনা থানার ওসি মো. আবুল ফয়সল জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্নও পাওয়া যায়নি। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads