ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের ছফুয়ায় লরির চাপায় মোটরসাইকেলের দুজন আরোহী নিহত হয়েছেন।
আজ শনিবার সকাল দশটায় এ নিহতের ঘটনা ঘটে।
হাইওয়ে মিয়াবাজার ফাঁড়ির ইনচার্জ এ কে এম শরফউদ্দিন জানান, চৌদ্দগ্রাম উপজেলার ছফুয়ায় ঢাকাগামী একটি লরি পেছন থেকে একটি মোটরসাইকেলকে চাপা দিলে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই মারা যায়। এসময় লরি নিয়ে চালক পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা তাকে জানিয়েছে। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এখন পর্যন্ত নিহতদের কোন পরিচয় পাওয়া যায়নি বলেও তিনি জানান।





