কুমিল্লার আবরারের হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবী

আবরারের হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবীতে কুমিল্লার টাউন হলের সন্মুখে সচেতন নাগরিক কমিটি (সনাক) উদ্যোগে মানববন্ধন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কুমিল্লার আবরারের হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবী

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ অক্টোবর, ২০১৯

বুয়েটের ছাত্র আবরারের নৃশংস হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক ন্যায়বিচার ও ছাত্রসংগঠনকে দলীয় রাজনীতিমুক্ত করার দাবীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গতকাল কুমিল্লার স্থানীয় টাউন হলের সন্মুখে সচেতন নাগরিক কমিটি (সনাক) উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আরবার হত্যাকাণ্ড একদিকে বাক্স্বাধীনতার ওপর নিষ্ঠুরতম আঘাত ও অন্যদিকে ছাত্রসংগঠন তথা শিক্ষাঙ্গণের ওপর দুর্বৃত্তায়িত অসুস্থ রাজনৈতিক প্রভাবের নিষ্ঠুর পরিণতি। দেশের বিশ্ব বিদ্যালয়গুলোতে একের পর এক রক্তক্ষয়ী ছাত্র সহিংসতা, ব্যাপক দুর্নীতি ও অনিয়ম, দলীয় রাজনৈতিক প্রভাবদুষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পৃষ্ঠপোষকতা এবং একই কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যত নিষ্ক্রিয়তার ফলে বাংলাদেশের ঐতিহ্যবাহী আদর্শিক ছাত্র আন্দোলনের অস্তিত্ব সংকটের মুখোমুখি। মানববন্ধনে আবরার হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক ন্যায়বিচার নিশ্চিত করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং ছাত্র আন্দোলনের গৌরবময় ঐতিহ্য ফিরিয়ে আনতে সকলেই শিক্ষাঙ্গণকে সম্পূর্ণ দলীয় রাজনীতিমুক্ত করার পাশাপাশি অবিলম্বে বুয়েটসহ দেশের সকল ছাত্রসংগঠনসহ শিক্ষাঙ্গণকে সম্পূর্ণ দলীয় রাজনীতিমুক্ত করার দাবি জানান।

টিআইবি এরিয়া ম্যানেজার প্রবীর কুমার দত্তের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ওয়াইডব্লিউসিএ এর সাধারণ সম্পাদিকা ও সনাক সদস্য আইরিন মুক্তা অধিকারী, টিআইবি’র প্রোগ্রাম ম্যানেজার মো: হুমায়ুন কবীর, সাবেক সনাক সভাপতি জহিুরুল হক দুলাল ও সনাক সভাপতি বদরুল হুদা জেনু। মানববন্ধনে সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করেন, ওয়াইডব্লিউসিএ, বিভিন্ন সামাজিক সংগঠন, প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সনাক সদস্য মো: আনিসুর রহমান আখন্দ, অধ্যাপক নিখিল রায়, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস্ সদস্যবৃন্দ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads