কিশোরগঞ্জে করোনায় মৃত ব্যক্তির পরিবারের ৩ সদস্য নতুন করে আক্রান্ত

প্রতীকী ছবি

জাতীয়

কিশোরগঞ্জে করোনায় মৃত ব্যক্তির পরিবারের ৩ সদস্য নতুন করে আক্রান্ত

  • অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ১১ এপ্রিল, ২০২০

কিশোরগঞ্জের প্রথম করোনা শনাক্ত মারা যাওয়া ব্যক্তির পরিবারের ৩ সদস্য নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। গত ৬ এপ্রিল জেলার করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি ইউনিয়নের মুসলিমপাড়া গ্রামের সেলিম মিয়া (৪৬) নিজ বাড়িতে জ্বর ও শ্বাসকষ্টে মারা যান।

সেলিম মিয়া ঢাকায় একটি দোকান পরিচালনা করতেন। মারা যাওয়ার সপ্তাহখানেক আগে সে বাড়িতে এসে জ্বর, সার্দ ও শ্বাসকষ্টে ভুগছিলেন বলে এলাকাবাসী জানায়। পরে ৬ এপ্রিল মারা গেলে তার মৃত্যুতে সন্দেহ হলে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। পরে নমুনা পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করলে ফলাফলে তার শরীরে কভিড-১৯ শনাক্ত হয়। পরে করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ও জাফরাবাদ এই দু’টি ইউনিয়নকে লকডাউন করা হয়।

এবার মৃত সেলিমের মা, ভাই ও স্ত্রীসহ ৩ জনের শরীরে কভিড-১৯ পজেটিভ ধরা পড়েছে বলে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়।

শনিবার দুপুরে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান মৃত সেলিম মিয়ার পরিবারের তিন সদস্যের করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করে জানান, কিশোরগঞ্জ জেলায় এ নিয়ে মোট ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে করিমগঞ্জে মৃত সেলিম মিয়া এবং তার পরিবারের তিন সদস্য নতুন করে আক্রান্ত হয়েছে।

এছাড়া কিশোরগঞ্জ সদরের আলোর মেলা এলাকার এক চিকিৎসক ও বত্রিশ এলাকার এক নার্স, ভৈরব থানার একজন পুলিশ কর্মকর্তা (এসআই), ইটনা সদর ইউনিয়নের সাবেক এক ইউপি সদস্য ও ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের এক নারী এবং পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী চরপাড়া এলাকার এক ব্যক্তি করোনায় আক্রান্ত বলে সিভিল সার্জন জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads