কালিয়াকৈরে স্কুলছাত্রের আঙ্গুল কেটে নিল মাদক ব্যাবসায়ী

প্রতীকী ছবি

সারা দেশ

কালিয়াকৈরে স্কুলছাত্রের আঙ্গুল কেটে নিল মাদক ব্যাবসায়ী

  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ অগাস্ট, ২০২০

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিউনের  রাখালিয়াচালা এলাকায় সাজিদুল ইসলাম পরান নামে এক স্কুলছাত্রের হাতের দুটি আঙুল কেটে নিয়েছে স্থানীয় মাদক ব্যবসায়ীরা। 
মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় তার আঙুল কেটে ফেলা হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।

গত সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিরব হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। তাকে  দুপুরে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার নিরব উপজেলার ধোপাচালা এলাকার আব্দুল সাত্তারের ছেলে।

আহত পরান কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। সে স্থানীয় একটি স্কুল থেকে এসএসসি পরীক্ষা দেবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads