গাজীপুরের কালিয়াকৈরে বাইতুল মা'মুর জামে মসজিদের তিনতলা ভবন নির্মাণের কাজ উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৯ নভেম্বর) কালামপুর দক্ষিনপাড়া বাইতুল মা'মুর জামে মসজিদে তিনতালা ভবন নির্মাণের কাজ উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এই সময় সভাপতিত্ব করেন অত্র মসজিদের সভাপতি সরকার শাখাওয়াত হোসেন শওকত, দোয়া মাহফিল অনুষ্ঠান সঞ্চালনা করে মাওলানা শফি উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন সাউথ ওয়েস্ট নিটিংনের ডিরেক্টর নজরুল ইসলাম তালুকদার, মাওলানা আমিনুল ইসলাম (আমিনি) কালিয়াকৈর পৌর সভা ৬ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও কাউন্সিলর প্রার্থী আবুল কাসেম, কাউন্সিলর প্রার্থী মোয়াজ্জেম হোসেন, কাউন্সিলর প্রার্থী শাহ আলম,কাউন্সিলর প্রার্থী আবুল কাসেম(২) মসজিদের সাধারন সম্পাদক বাদশা মিয়া,অত্র মসজিদের যুগ্ম সম্পাদক সাংবাদিক দেলোয়ার হোসেন, রুকন হোসেন, কোষাধ্যক্ষ আইয়ুব আলীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
দোয়া মাহফিল শেষে মসজিদের ফাউন্ডেশনের কাজের উদ্বোধন করা হয়।





