কালিয়াকৈরে নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কালিয়াকৈরে নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ৫ অক্টোবর, ২০২১

গাজীপুরের কালিয়াকৈরে নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে  উপজেলার রাখালিয়াচালা এলাকা থেকে আড়াই কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করে কালিয়াকৈর থানা পুলিশ।

জানা যায়, ওই দিন রাতে মাদক বেচা-কেনা এমন  গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাখালিয়াচালা এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় মরিয়ম বেগম (৩৫), মহর আলী (৪০) ও শফিকুল ইসলাম (৩৮) নামে তিন জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিদের দেহ তল্লাশি করে আডাই কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

কালিয়াকৈর উপজেলার মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads