গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হিজলহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয়েছে। আজ শনিবার শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, আটাবহ ইউনিয়নের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন শাকিলসহ অনেকেই।
অপরদিকে, জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাই স্কুলে বিনামূল্যে বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।
এ সময় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি, জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাই স্কুলে প্রধান শিক্ষক আন্দন কুমার দাস, সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা। ৩৯৭টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩ লাখ ৭৮হাজার ৩০০ ছাত্রছাত্রীদের মাঝে একযোগে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে।





