গাজীপুরের কালিয়াকৈরে অসহায় ও দরিদ্রদের মধ্যে স্বেচ্ছাধীন তহবিলের চেক বিতরণ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এ্যাড. আ ক ম মোজাম্মেল হক এমপি।
আজ মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদের হল রুমে ১৭১ জন হতদরিদ্রদের মাঝে ৫ লক্ষ ৩০হাজার টাকার চেক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাড. আ ক ম মোজাম্মেল হক এমপি। বিশেষ অতিথি ছিলেন কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রাসেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন প্রমুখ।





