কালিয়াকৈরে কৃষকের ধান কেটে দিলেন ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কালিয়াকৈরে কৃষকের ধান কেটে দিলেন ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ

  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২১ এপ্রিল, ২০২০

করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার শুরু থেকেই কর্মহীন ও অসহায় মানুষের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন যিনি সেই কেন্দ্রীয় যুবলীগ সহসম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ এবার কৃষকের ধান কেটে দিলেন।

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক সেলিম আজাদ মঙ্গলবার দিনব্যাপি অর্ধ শতাধিক নেতাকর্মী নিয়ে ফুলবাড়িয়া এলাকার কৃষক আতাউর রহমান, জসিম উদ্দিন ও আম্বিয়া বেগমের পাকা ধান কেটে দেন।

এসময় ধান কাটা কার্যক্রমে সেলিম আজাদকে সহযোগিতা করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, মাসুদ পারভেজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রুবেল সরকার প্রমুখ।

এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা জানান, কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় মাঠে ধান পাকতে শুরু করেছে। কিন্তু দেশে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আতঙ্কে লোকজন বাড়ির বাইরে তেমন একটা বের হচ্ছে না। অপরদিকে করোনা আতঙ্কে ধান কাটার শ্রমিকও পাওয়া যাচ্ছে না। আবার কিছু কিছু ধান কাটার শ্রমিক পাওয়া গেলেও তার মুল বেশি দিতে হচ্ছে। ফলে ধান কাটা নিয়ে দুশ্চিন্তাগ্রস্থ স্থানীয় অসহায় কৃষকরা।

এ অবস্থায় অসহায় গরীব কৃষকের পাশে দাঁড়ালেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক সেলিম আজাদ। তার উদ্যোগে অর্ধশতাধিক নেতাকর্মীরা নিয়ে উপজেলার ফুলবাড়িয়া এলাকার অসহায় কৃষক আতাউর রহমান, জসিম উদ্দিন ও আম্বিয়া বেগমের পাকা ধান কেটে দেন।

তারা ওই এলাকার উত্তরপাড়া বিলের থাকা ওই তিন অসহায় কৃষকের প্রায় ৫ বিঘা জমির ধান কেটে ঘরে তোলে দেওয়া হয়। এদিকে দেশের এই সংকটের সময় বিনা পারিশ্রমিকে স্বেচ্ছাশ্রমে এভাবে ধান কেটে দেওয়ায় খুশি এলাকাবাসী ও কৃষকরা।

অপর দিকে গত এক মাস ধরে সেলিম আজাদের ব্যক্তিগত তহবিল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় কর্মহীন ও অসহায় দেড় সহস্রাধিক পরিবারের মধ্যে চাল, চাল, চিনি, লবন, সাবান, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বলে দলীয় নেতাকর্মীরা জানান।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুবলীগের সহসম্পদাক সেলিম আজাদ জানান, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ওই এলাকা থেকে অসহায় গরীব কৃষকদের পাকা ধান কাটার মাধ্যমে এই কর্মসূচি শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে আরও অনেক অসহায় গরীব চাষীর ধান কেটে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads