কালিয়াকৈরে অবৈধ করাত কল জব্দ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কালিয়াকৈরে অবৈধ করাত কল জব্দ

  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ মে, ২০১৯


গাজীপুরের কালিয়াকৈর বন বিভাগের উদ্যোগে অবৈধ করাত কল জব্দ করেছে কালিয়াকৈর কাচিঘাটা রেঞ্জ অফিস। মঙ্গলবার দিনব্যাপী অভিযানে কাচিঘাটা সদর বিট,জাথালিয়া বিট এবং খলিশাজানি বিটের আওতায় মোট ৬টি অবৈধ করাত কল জব্দ করা হয়।

জব্দকৃত অবৈধ করাত কলের মালিক সিঙ্গাপুর এলাকার শফিক মিয়া, মজিদচালা বাজার আব্দুল কাদের মিয়া, জাথালিয়াআলহাজ হোসেন, ফুলবাড়িয়া আব্দুল হাকিম মিয়া।

অবৈধভাবে নির্মিত করাত কলের মেশিন ও অন্যান যন্ত্রপাতি জব্দ করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা সহকারি কমিশনার(ভূমি)ইশতিয়াক আহমেদ,গাজীপুর জেলার সহ-কারি বন সংরক্ষক এনামুল হক,কাচিঘাটা রেঞ্জ কর্মকর্তা মহসিন হোসেন,কাচিঘাটা সদর ও বিট কর্মকর্তা আব্দুল আওয়াল,খলিশাজানি বিট কর্মকর্তা রফিকুল ইসলাম,জাথালিয়া বিট কর্মকর্তা হুমায়ন কবির,চন্দ্রা বিট কর্মকর্তা মনজুরুল ইসলাম প্রমুখ।

কাচিঘাটা রেঞ্জ কর্মকর্তা মহসিন হোসেন বলেন, অবৈধভাবে স্থাপিত করাত কল উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads