কালিয়াকৈরে অনিয়মের অভিযোগে শিক্ষকসহ তিনজন বহিস্কার

শিক্ষকসহ তিনজন বহিস্কার

প্রতীকী ছবি

সারা দেশ

জেএসসি পরীক্ষা

কালিয়াকৈরে অনিয়মের অভিযোগে শিক্ষকসহ তিনজন বহিস্কার

  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ৪ নভেম্বর, ২০১৯

গাজীপুরের কালিয়াকৈর জে এস সি পরীক্ষা কেন্দ্রে অনিয়মের অভিযোগে ইস্রাফিল নামে একজন শিক্ষককে বহিস্কার ও জেল জরিমানা প্রদান করে ভ্রাম্যমাণ আদালত । নকলসহ দুই জন শিক্ষার্থীকে আটক ও বহিষ্কার করা হয়।

রবিবার দুপুরে উপজেলার একেইউ ইনস্টিটিউশন এন্ড কলেজে জে এস সি পরীক্ষা কেন্দ্রে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনাকলে এ ঘটনা ঘটে।

এ সময় একটি শ্রেণি কক্ষে নকলসহ দুইজন শিক্ষার্থীকে হাতেনাতে আটক ও বহিস্কার করে ভ্রাম্যমান আদালত। পরে পরীক্ষার হলে অনিয়মে শিক্ষার্থীদের সহযোগিতা করার প্রমাণ পাওয়ায় উপজেলার ফালো পালোয়ান স্কুলের শিক্ষক (কক্ষ পরিদর্শক) কে বহিস্কার ও ৬০হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ বৎসরের জেল প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের পরিচালক ইশতিয়াক আহম্মেদ সহকারী কমিশনার (ভূমি) বিষয়টি নিশ্চিত করে বলেন, পরীক্ষায় অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে আমাদের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

পরীক্ষা কেন্দ্রের সচিব অধ্যক্ষ মোঃ সোলায়মান সিকদার জানান পরীক্ষায় অসাধুপায় অবলম্বন করায় দুজন শিক্ষার্থী ও একজন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads