কালিহাতীতে ইতালি ফেরত মা-মেয়ে হোম কোয়ারেন্টাইনে

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কালিহাতীতে ইতালি ফেরত মা-মেয়ে হোম কোয়ারেন্টাইনে

  • টাঙ্গাইল প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ মার্চ, ২০২০

করোনার ঝুঁকি এড়াতে উপজেলা সদরের দক্ষিণ বেতডোবায় ইতালি থেকে মা-মেয়েকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

ইতালির রোমে অবস্থানরত স্বামীর কাছ থেকে গত ৯ মার্চ কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশে ফেরেন ওই মা-মেয়ে। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেল টিম ইতালি থেকে আসা মায়ের সাথে কথা বলে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, পরামর্শ ও দিক-নির্দেশনা প্রদান করেছেন।

এ সময় ওই মা ইতালি কর্র্তৃপক্ষের ও স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস সংক্রমণ সংক্রান্ত স্বাস্থ্য সনদ প্রদর্শন করেন।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী ইদ্রিস আলী বলেন, ইতিমধ্যে যারা ইতালি থেকে আসা মা-মেয়ের সংস্পর্শে এসেছেন ঝুঁকি এড়াতে তাদের কেও কোয়ারেন্টাইনে রাখা প্রয়োজন।

ওয়ার্ড কাউন্সিলর অজয় কুমার দে লিটন বলেন, এ নিয়ে আতংকিত না হয়ে জনসাধারণকে সাবধানতা ও সচেতনতার সাথে চলাফেরা করতে হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাইদুর রহমান বলেন, তাদের কে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, ৯ মার্চ থেকে পরবর্তী ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখা হবে। তারা বাড়ি থেকে বের হবার বিষয়ে ক্ষমা চেয়েছেন এবং ওয়াদা করেছেন নিয়ম-নীতি মেনে হোম কোয়ারেন্টাইনে থাকবেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা ইতিমধ্যে অনেকের সংস্পর্শে চলে গিয়েছিলেন, তাদের সকলকে কোয়ারেন্টাইন করা কষ্টসাধ্য। ইতালি থেকে আসা ঐ মা-মেয়ে ও তাদের সংস্পর্শে আসা সকলেই এখন পর্যন্ত সুস্থ আছেন।

কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপা বলেন, তাদের কে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ও আশপাশের জনসাধারণকে তাদের সংস্পর্শ এড়িয়ে চলতে বলা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads