সারা দেশ

কালিয়াকৈরে আওয়ামী  লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ জুন, ২০২১

গাজীপুরের কালিয়াকৈরে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ বুধবার উপজেলার চন্দ্রা  আওয়ামী লীগের কার্যালয়ে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কালিয়াকৈর পৌর আ'লীগের সভাপতি সরকার মোশাররফ হোসেন জয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিকদার জহিরুল ইসলাম জয়ের সঞ্চালনায় উপস্থিত ছিলেন গাজীপুর  জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলি, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন, জেলা  শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিটন, পৌর শ্রমিক  লীগের সভাপতি হারেজ উজ্জামান খান,পৌর শ্রমিক  লীগের সহ সভাপতি জসিম উদ্দিন, পৌর যুবলীগের সভাপতি আতাউর রহমান জয়,সাধারণ সম্পাদক সুমন রানা, পৌর ছাত্রলীগের আহ্বায়ক আল মামুন সবুজ, যুগ্ন-আহবায়ক গাফফার মোল্লা, পৌর কৃষক লীগের সভাপতি নুরুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান,  ,  পৌর ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের  সভাপতি আমিরুল ইসলাম লিংকন,পৌর যুব মহিলা লীগের আহ্বায়ক রুপালি আক্তার রুপা, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ রিয়াদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আসলাম সিকদার, পৌর ৭ নং ওয়ার্ড যুবলীগের  সভাপতি  আশিকুজ্জামান বকুলসহ পৌর  সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

অনুষ্ঠানের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ প্রাঙ্গণে প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে করোনা ভাইরাস মহামারী পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে  সামাজিক দুরত্ব বজায় রেখে একটি র‍্যালি বের করা হয়। পরে কেক কেটে ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads